আশুলিয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগে পুত্রবধু গ্রেফতার

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬

আশুলিয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগে পুত্রবধু গ্রেফতার

ঢাকার আশুলিয়ার শিমুলিয়া এলাকায় শাশুড়ীকে গলা টিপে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে লাশ দাফনের ঘটনায় পুত্রবধুকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে হয়েছে বলে জানায় পুলিশ।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার আশুলিয়ার থানার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় ঘটে এ ঘটনা।

নিহত সখিনা বেগম (৬০) শিমুলিয়ার পাড়াগ্রাম এলাকার মনছের আলীর স্ত্রী। গ্রেফতারকৃত পুত্রবধূ ডাক্তার মুক্তা আক্তার (২২) গাজীপুরে কালিয়াকৈর থানার বাসিন্দা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট