২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুন ২১, ২০১৭
আগামী দিনে সহায়ক সরকার প্রতিষ্ঠা করে ২০ দলীয় জোটকে ক্ষমতায় বসানোর মাধ্যমে ‘বিএনপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিশোধ নেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় দল আয়োজিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দের উপর নগ্ন হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক নাগরিক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশ্য দুদু বলেন, ‘যত চেষ্টা আর বিএনপির নেতৃবৃন্দের উপর ভয়ভীতি প্রদর্শন করুন না কেন ক্ষমতায় আপনারা আর থাকতে পারবেন না। তারা (আ.লীগ) ভাল করেই জেনে গেছে প্রতিবেশী দেশসহ ইউরোপীয় ইউনিয়ন তাদের সাথে নেই। ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়েই তারা বিএনপির নেতৃবৃন্দের উপর হামলা করছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, ‘সময় থাকতে বিএনপির চেয়ারপারসনের সাথে আলোচনা শুরু করেন। ব্যর্থ হলে আপনাকে আন্দোলনের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের মানুষ অত্যন্ত আন্দোলন প্রিয়, অতীতে তারা অনেক বার প্রমাণ দেখিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা যখন আবার ঝাঁপিয়ে পড়বে তখন আপনি ক্ষমতায় থাকতে পারবেন না।’জাতীয় দলের সভাপতি অ্যাড. সৈয়দ এহসানুল হুঁদার সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D