২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬
পঞ্চগড় সদর উপজেলায় রাস্তার পাশ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি মরিচাধরা মর্টারশেল উদ্ধার করা হয়েছে।
গত বুধবার (১৭ জুন) রাত পৌনে ১২টায় উপজেলার সাতমেড়া ইউনিয়নের ঝিটকিকুড়া এলাকার সালাম নামে এক ব্যাক্তির বাড়ির পাশে পাঁকা রাস্তা থেকে মর্টারশেলটি উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ঝিটকিকুড়া এলাকার আনোয়ার হোসেন (২৮), ফেরদৌস (২৪), মোমিনুল ইসলাম (৩০) সহ কয়েকজন শ্রমিক সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন চিলকা নদীতে বালু ও পাথর উত্তোলনের সময় মর্টারশেলটি পায়। পরে তারা গুপ্তধন মনে করে বাড়িতে নিয়ে পরিষ্কার করে। পরে তারা জানতে পারে এটি মূলত একটি যুদ্ধে ব্যবহৃত অস্ত্র। পরে তারা ঝিটকিখুড়া এলাকার রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরে মধ্যরাতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার রায় সহ সঙ্গীয় ফোর্স মর্টারশেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের চিলকা নদী থেকে পাথর ও বালু উত্তোলনের সময় উদ্ধারকৃত মর্টারশেলকে গুপ্তধন মনে করে বাসায় নিয়ে যান। পরে মর্টারশেল বুঝতে পেরে রাস্তার ধারে ফেলে রাখেন।
স্থানীয় সূত্রে খবর পেয়ে মর্টারশেলটি আমরা উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মর্টারশেলটি অনেক পুরোনো হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করছি, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হওয়া একটি অস্ত্র।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D