৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৭
বিএনপি মহাসচিবের গাড়ি বহরের ওপর যারাই হামলা করেছে এটা অন্যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, এ ঘটনা খতিয়ে দেখতে আইজিপিকে নির্দেশ দেয়া হয়েছে।
রবিবার রাজধানীতে বিমানবন্দর সড়কে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদেরের কাছে হামলার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘যে বা যারাই মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা করুক না কেন, এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা অন্যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।’আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি।’
এদিকে গাড়িবহরে হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার জেলা সদর ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রবিবার কুমিল্লা বিএনপির অফিসে এক জরুরি সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা দেন সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রসঙ্গত, রবিবার সকালে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাতে রাঙ্গামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ীবহরে হামলা চালায় আওয়ামী লীগের তথ্য ও প্রচার সম্পাদক হাসান মাহমুদের সমর্থকরা।
এতে আহত হন মির্জা ফখরুল ইসলাম, আমীর খসরুমাহমুদ চৌধুরীসহ চারজন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে যাচ্ছিল বিএনপি প্রতিনিধি দল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D