বিএনপির গাড়িবহরে হামলায় ফখরুল-খসরুসহ আহত ৪

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৭

বিএনপির গাড়িবহরে হামলায় ফখরুল-খসরুসহ আহত ৪

Manual8 Ad Code

রাঙামাটি : রাঙ্গামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ীবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগের তথ্য ও প্রচার সম্পাদক হাসান মাহমুদের সমর্থকরা।

Manual2 Ad Code

এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। এতে আহত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম, আমীর খসরুমাহমুদ চৌধুরীসহ চারজন আহত হয়েছেন। রবিবার সকালে রাঙ্গুনিয়ার ইছাখালীতে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাতে সকালে চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে যাচ্ছিল বিএনপি প্রতিনিধি দল। এ দলের নেতৃত্বে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আমাদের গাড়িবহরে প্রায় ২০-২৫ জন লোক অতর্কিত হামলা চালায়। তাদের হাতে ছিল লাঠিসোঁটা, রামদাসহ দেশীয় অস্ত্র।

তিনি বলেন, ‘আমার গাড়ির কাচ ভেঙে তছনছ করা হয়েছে। গাড়ির ভাঙা কাচ আমার শরীরে এসে লেগেছে। আমাদের কয়েক নেতা আহত হয়েছেন।

সঙ্গে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমার হাত দিয়ে রক্ত ঝরছে। এখন কথা বলতে পারছি না। আমার গাড়ি ভেঙে চুরমার করা হয়েছে।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code