৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুন ৬, ২০২৬
কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা উত্তরবঙ্গ থেকে এসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
লালমাই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শাহ আলী সুপার নামের একটি যাত্রীবাহী বাস কুমিল্লা শহরের দিকে যাচ্ছিল। বাসটি রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ওসি ওসমান গণি বলেন, নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D