কুমিল্লায় জালনোটসহ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২৬

কুমিল্লায় জালনোটসহ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার জালনোটসহ জালনোট ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ মে) রাতে কুমিল্লা কোতয়ালি মডেল থানার অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। অভিযানে দুই লাখ টাকার জালনোটসহ জালনোট ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালী সদর উপজেলার লক্ষীনারায়ণপুর এলাকার গোলাম হোসেনের ছেলে নিশান ইসলাম (২৭) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার পাথুরিয়াপাড়া এলাকার মৃত খবির মিয়ার ছেলে মো. সোহেল আরমান (৪৪)।

র‌্যাব জানায়, অভিযানে আসামিদের কাছ থেকে মোট ১ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা সমমূল্যের জালনোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালনোটের মধ্যে ৫০০ টাকার ২০২টি এবং ২০০ টাকার ৪৮৩টি নোট রয়েছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা জালনোট ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় জালনোট সরবরাহ ও ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, আসন্ন পবিত্র ঈ দুল আজহা উপলক্ষে কো রবানির পশুর হাট ও বিভিন্ন মার্কেটে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট