২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৭
কুষ্টিয়া : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অস্বাভাবিক পন্থায় সরকার পরিবর্তনের চক্রান্ত অনুসরণ করে যাচ্ছেন। তারা শুধু হুমকি দিচ্ছে কিন্তু নির্বাচন নিয়ে সু-নির্দিষ্ট কোনো প্রস্তাব দিতে পারেননি।
শুক্রবার সকালে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার গোলাপনগরস্থ নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে কোনো সু-নির্দিষ্ট প্রস্তাব থাকলে তা নির্বাচন কমিশনে আলাপ-আলোচনা করার পরামর্শ দেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ২০ দল ব্যতিত একাদশ নির্বাচন সম্ভব নয় এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ইনু বলেন, কাকে নিলে নির্বাচন হবে কাকে নিলে নির্বাচন হবে না বিএনপির এমন হুমকি দেয়ার অর্থ হচ্ছে তারা নির্বাচন ভণ্ডুল করতে চাচ্ছেন এবং অস্বাভিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতা-কর্মীরা।
পরে তথ্যমন্ত্রী হাসানুল ইনু ভেড়ামারা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভায় যোগ দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D