২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬
নওগাঁয় দ্রুতগামী ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) দিবাগত রাতে পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের হবিবুর রহমানের ছেলে অটোরিকশা চালক আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। তরিকুল পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন এবং ঘটনার সময় তিনি অটোরিকশার যাত্রী হিসেবে ফিরছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় থেকে আনুমানিক ৫০০ গজ উত্তরে পাকা রাস্তার ওপর একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক যাত্রীসহ অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলামের মৃত্যু হয়।
ঘটনার পরপরই ঘাতক ড্রাম ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর অজ্ঞাতনামা ড্রাম ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D