২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬
নরসিংদীর রায়পুরায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৪ মে) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট সংলগ্ন ভাই ভাই স্টোরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম মুন্সি হাঁটুভাঙ্গা গ্রামের সাহারাজ খলিফার ছেলে। দোকানে স্যানিটারি মালামাল, টাইলস ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন তিনি। ঘটনাস্থল থেকে তার বাড়ির দূরত্ব মাত্র পাঁচশত গজ দূরে।
নিহত রফিকুলের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন তিনি রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দোকান বন্ধ করে বাড়িতে ফিরতেন। শনিবার রাত ১০টার পরও বাড়িতে ফিরছিলেন না তিনি। মোবাইল ফোনে কয়েকবার ফোন করেও যোগাযোগ করা যাচ্ছে না। পরে পরিবারের লোকজন দোকানে গিয়ে দেখেন, শাটার নামানো কিন্তু সাটারে তালা লাগানো ছিল না। সাটার খুলে দোকানের ভিতর ঢুকেই রফিকুলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে পুলিশে খবর দেয়া হলে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
রায়পুরা থানার পুলিশ জানায়, হত্যাকান্ডের খবর পেয়ে রাত সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার গলাসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ছোপ ছোপ রক্তে ভেসে যায় ঘটনাস্থল।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, রাতে টহল টিমের মাধ্যমে হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পাই ব্যবসায়ী রফিকুলের রক্তাক্ত মরদেহ তার দোকানের গোডাউনে পড়ে আছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। রবিবার সকালে সিআইডি থেকে বিশেষ ক্রাইমসীন ইউনিট টিম এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এরপর মর্গে গিয়েও আলামত সংগ্রহ করবে। ঘটনাস্থলে ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D