নরসিংদীতে ট্রেনের ছাদে বজ্রপাত, একজনের মৃত্যু

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬

নরসিংদীতে ট্রেনের ছাদে বজ্রপাত, একজনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদীর ঘোড়াশালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মে) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সজিব সরকার নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি ঢাকায় থেকে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন সজিব সরকার। ট্রেনটি বিকেল সাড়ে চারটার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় প্রবেশ করলে প্রবল বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত হয়।

এসময় ট্রেনের ‘ছ’ বগির ছাদে অবস্থানরত সজিব সরকারের ওপর বজ্রপাত হয়। পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে আসার পর ছাদ থেকে রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ নামায়।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, স্টেশন মাস্টার ও ৯৯৯ থেকে ফোন করে জানানো হয়-উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে একজন মারা গেছে। তারপর স্টেশনে গিয়ে দেখি বিপুল সংখ্যক জনতা জড়ো হয়ে আছে। মরদেহের বুকের অংশ এবং পরনের জামা পুড়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট