৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৭
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি কোনো ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে পারবে না এবং বিএনপির কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশের জনগণও মেনে নেবে না।
বৃহস্পতিবার মিরপুর বেগম রোকেয়া সরণীর মার্ডি গ্রিস কনভেনশন হলে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি কোনো ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে পারবে না এবং বিএনপির কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশের জনগণও মেনে নেবে না। জনগণ না চাইলে ক্ষমতায় যাওয়া যায় না এবং যারা দেশকে ধংসের দিকে নিয়ে যেতে চাই তাদের কাছে দেশ নিরাপদ নয়।
নৈামন্ত্রী বলেন, জনগণ না চাইলে কি কেউ ক্ষমতায় যেতে পারে। জালাও-পোড়াও করে ক্ষমতায় যাওয়া যায় না। বিএনপিকে ক্ষমতায় যেতে হলে জনগণের কাছে থেকে কাজ করতে হবে।শাজাহান খান বলেন, অদক্ষ্য রাষ্ট নায়কের কাছে দেশ নিরাপদ নয়। খালেদা জিয়াসহ তার আশপাশের অনেক লোক হলো অদক্ষ। তাই তাদের কাছে দেশ নিরাপদ নয়।
তিনি আরো বলেন, এই দেশের জন্য বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জনদরদী বাংলাদেশের জনগণের আস্থার পাত্র শেখ হাসিনাই হলো একজন দক্ষ রাষ্ট্রনায়ক তার কাছে এই দেশ পরিচালনার জন্য নিরাপদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D