২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৭
একতরফা নির্বাচন করে আওয়ামী লীগকে আর ক্ষমতায় যেতে দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার গুলশানের বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সেন্টারের ২নং হলে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ মনে করছিলো অতীতের মত একতরফা নির্বাচন করে আবার ক্ষমাতায় যাবে। না, তাদেরকে আর সে সুযোগ দেয়া হবে না। অনেক সুযোগ পেয়েছে, দেশটাকে উন্নয়নের নামে লুটেপুটে খাচ্ছে তারা।
ইফতার অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।এর আগে পবিত্র মাহে রমজানের ১৭তম দিনে মঙ্গলবার লেবার পার্টির ইফতার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। গত রবিবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস সেন্টারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথম রমজানে এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করেন। পরে দ্বিতীয় রমজানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৪ জুন পেশাজীবী, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সম্মানে, ৫ জুন রাজনীতিবিদদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন।
এছাড়া ৬ জুন লেডিস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১০ জুন মতিঝিলের পূর্বাণী হোটেলে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ইফতারে অংশ নেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D