১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬
সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে সিলেটে পৌঁছেছে পাকিস্তান দল। বুধবার (১৩ মে) সকালে এক ফ্লাইটে ঢাকা থেকে সিলেট পৌঁছান বাবর-রিজওয়ানরা।
এদিকে, বুধবার রাত ১০ টায় সিলেট পৌঁছেছে বাংলাদেশ দল। ওসমানী বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় গ্র্যান্ড সিলেট হোটেলে যান শান্তরা।
আগামী ১৬ মে শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে সিলেট টেস্টের অধিকাংশ সময় বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
সিরিজে সমতায় ফিরতে এই ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। বিপরীতে ড্র করলেই প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের উৎসবে মাতবে বাংলাদেশ।
এর আগে ঢাকা টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে, শেষ দিনের থ্রিলারে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে টাইগাররা।
এদিকে, মিরপুর টেস্টের রোমাঞ্চের মধ্যেই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নতুন এই স্কোয়াডে কোনো ধরনের পরিবর্তন বা চমক রাখেনি বোর্ড। প্রথম টেস্টের ১৫ সদস্যের দলকেই অপরিবর্তিত রাখা হয়েছে সিলেট টেস্টের জন্য। বিসিবির ঘোষণা অনুযায়ী, মিরপুর টেস্টের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই থাকছেন সিলেটের মিশনে।
বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান, অমিত হাসান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D