১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৭
বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার পার্টিতে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানের বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সেন্টারের ২নং হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
ইফতারের আগে বেগম জিয়া প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
ইফতার অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এর আগে পবিত্র মাহে রমজানের ১৭তম দিনে মঙ্গলবার লেবার পার্টির ইফতার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। গত রবিবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস সেন্টারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথম রমজানে এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করেন। পরে দ্বিতীয় রমজানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৪ জুন পেশাজীবী, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সম্মানে, ৫ জুন রাজনীতিবিদদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন।
এছাড়া ৬ জুন লেডিস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১০ জুন মতিঝিলের পূর্বাণী হোটেলে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ইফতারে অংশ নেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D