৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মে ৯, ২০২৬
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নির্মাণাধীন এক ভবনের ময়লার ডাম্পার থেকে রবিউল হাসান রবিন (৩৫) নামে বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ।
গত মঙ্গলবার (৫ মে) বিকেলে দেশটির বুকিত জলিল এলাকায় নির্মাণাধীন ভবনের ভেতরে থাকা ময়লা ফেলার স্থান (ডাম্পার) থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহতের পরিবার।
নিহত রবিন তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাই গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তার ১৫ বছর বয়সী এক ছেলে, ৫ বছরের এক মেয়ে ও দুই বছরের একটি ছোট ছেলে রয়েছে। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ায় যান রবিন। প্রথমে শাহ আলম এলাকায় কর্মরত থাকলেও প্রায় ১৫ দিন আগে বুকিত জলিলের একটি চীনা নির্মাণ প্রতিষ্ঠানে নতুন কর্মস্থলে যোগ দেন। গত সোমবার (৪ মে) সকালে কাজে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন মঙ্গলবার (৫ মে) বিকেলে নির্মাণাধীন ভবনের ভেতরে থাকা ময়লা ফেলার স্থান (ডাম্পার) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহটি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মর্গে রাখা হয়েছে।
নিহতের শ্বশুর মো. রশিদ মিয়ার ভাষ্য অনুযায়ী, নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পর রবিনকে শ্রমিকদের বেতন হিসাবের দায়িত্ব দেওয়া হয়েছিল। এ দায়িত্বকে কেন্দ্র করে সহকর্মীদের মধ্যে বিরোধ তৈরি হয়।
পরিবারের ধারণা, সেই বিরোধের জেরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ড্রাম্পারে ফেলে রাখা হয়েছে।
এ বিষয়ে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান জানান, নিহতের পরিবার লিখিত আবেদন করলে মরদেহ দেশে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D