২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, জুন ১২, ২০১৭
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান ক্ষমতাসীন খুনি-স্বৈরাচারি শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে। আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল শোষণমুক্ত একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু দেশে আজ গণতন্ত্র নেই। ৭৫’এর বাকশালী কায়দায় দেশ পরিচালনা করে গণতন্ত্রকে নির্বাচনে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ অবস্থা আর দেশ চলতে পারে না। ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমেদেশ থেকে এই জুলুমবাজ খুনি-স্বৈরাচারি শেখ হাসিনা সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
পবিত্র মাহে রমজানের ১৫তম দিনে রবিবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস সেন্টারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বেগম জিয়া আরো বলেন, এই সরকারকে আর সময় দেয়া হবে না। ঈদের পরেই আবারো রাজপথে নেমে সহায়ক সরকারের দাবি আদায় করা হবে।বিএনপি চেয়ারপারসন বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধীনেই হতে হবে। আমরা চাই একটি প্রতিযোগিতামূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। যেই নির্বাচনে সব দল অংশ নেবে।
ইফতার অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ ও এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথম রমজানে এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করেন। পরে দ্বিতীয় রমজানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়ে ইফতার করেন তিনি। ৪ জুন পেশাজীবী, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সম্মানে, ৫ জুন রাজনীতিবিদদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন।
এছাড়া ৬ জুন লেডিস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১০ জুন মতিঝিলের পূর্বাণী হোটেলে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ইফতারে অংশ নেন তিনি। আগামীকাল ১২ জুন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ১৩ জুন গুলশানের ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে লেবার পার্টি ও ১৪ জুন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সেন্টারে মহানগর উত্তর বিএনপির ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। এসব পার্টিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বেগম খালেদা জিয়া।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D