২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, জুন ৮, ২০১৭
তিন দশক ধরে থাকা বাড়ির দখল অবৈধ ঘোষণার পর গুলশানের বাড়ি থেকে বিএনপি নেতা মওদুদ আহমদকে উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। বাড়ির সমস্থ মালামাল ট্রাকে করে সরিয়ে নেয় রাজউক।
পেশায় আইনজীবী বিএনপির এই নেতা তখন ছিলেন আদালতে। খবর পেয়ে পরিমরি করে ছুটে যান গুলশানের ১৫৯ নম্বর বাড়িতে।
বাড়িতে ঢুকতে গিয়ে পুলিশ ও রাজউক কর্মকর্তাদের বাধার মুখে পড়েন তিনি। বাধার মুখে ঢুকতে না পেরে কয়েক মিনিট এদিক-ওদিক করে ফুটপাতে রাখা বেতের সোফায় বসে পড়েন মওদুদ। অনেকটা মলিন ও হতাশ চেহারায় ওই চেয়ারে বসেই সাংবাদিক,পুলিশ ও রাজউক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। প্রায় পৌনে দুই ঘণ্টা পর বিকাল সোয়া চারটায় পুলিশের সঙ্গে শেষবারের মতো বাড়িতে ঢোকেন মওদুদ। কয়েক মিনিট পর আবার বেরিয়ে আসেন।
এসময় সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন। হতাশ ও ক্ষুব্ধ কণ্ঠে মওদুদ আহমদ বলেন, বর্তমানে দেশে যে বিচার বলে কিছু নাই এটা তার বাস্তব উদাহরণ।এখন কি করবেন- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আমার মতো নাগরিকের আর কি করার আছে। এখন রাতে ফুটপাতে ঘুমাবো।
উল্লেখ্য, আদালতের রায়ের পর বুধবার (৭ জুন) দুপুর ২ টায় ওই বাড়িটিতে অভিযান শুরু করে রাজউক। মওদুদ আহমদের আপত্তি সত্ত্বেও তার বাড়ির মালপত্র সেখান থেকে বের করে আনা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D