পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬

পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা


পঞ্চগড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে পঞ্চগড় জজ কোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, জাগপা নেতা কামাল হোসেন পাটোয়ারী, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।

বক্তারা বলেন, জনগণের রায় উপেক্ষা করা হচ্ছে এবং গণভোট বাস্তবায়নে বাধা সৃষ্টি করা হচ্ছে। তারা বলেন, জনগণের ভোটের মর্যাদা রক্ষা না হলে রাজপথ ও সংসদ উভয় জায়গায় আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশ শেষে নেতারা দ্রুত গণভোট বাস্তবায়নের দাবি জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট