২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৭
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, অচিরেই দেশ থেকে জুলুম-অত্যাচার বিদায় নেবে, ২০১৮ সাল হবে জনগণের বছর।মঙ্গলবার লেডিস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রাজনীতিকদের সম্মানে এই ইফতারের আয়োজন করে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক এলডিপি।
ইফতারের আগে দেয়া বক্তব্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরে সরকারের সমালোচনা করেন খালেদা জিয়া।বিএনপির চেয়ারপারসন বলেন ‘প্রতিনিয়ত গুম-খুন চলছে। আর নারী নির্যাতন বেড়ে গেছে সারা বাংলাদেশে, মহিলারা কেউ আজকে নিরাপদ নয়। কী ঘরে, কী বাইরে, শিশুরা পর্যন্ত নিরাপদ নয়।’
তিনি বলেন, ‘ইনশাল্লাহ ২০১৮ সাল হবে জনগণের বছর, আমরা বিশ্বাস করি। ২০১৮ সাল দেশের জনগণের মানুষের, জনগণের বছর হবে এবং দেশ থেকে সব জুলুম-অত্যাচার, অত্যাচারী বিদায় নেবে।’
সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে বলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাচ্ছে না বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D