১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬
চট্টগ্রামে মাছ ধরার একটি ট্রলার থেকে ১৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটকর করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) র্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান গণমাধ্যমকেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে একটি মাছ ধরার ট্রলার থেকে ৫ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব।
আটকরদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা। তারা হলেন- সৈয়দ আলম, সুলতান আহমেদ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ কাসিম ও মোহাম্মদ ইসমাইল। অন্য চারজন হলেন- টেকনাফের শাহ আলম, আজম উল্লাহ, মোহাম্মদ ফারুক ও সানাউল্লাহ।
র্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান বলেন, মিয়ানমার সীমান্ত থেকে সাগর পথে চট্টগ্রামে একটি ইয়াবার চালান আসছে, এ খবর পাওয়ার পর র্যাবের একটি দল কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় যায়।
তিনি আরও বলেন, র্যাবের দলটি সেখানে অবস্থান করা একটি মাছ ধরার ট্রলারে তিনটি বস্তায় এসব ইয়াবা পায় এবং ট্রলারে থাকা ৯ জনকে আটক করে। জব্দ করা পাঁচ লাখ ইয়াবা ট্যাবলেটের দাম আনুমানিক ১৫ কোটি টাকা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D