গাজীপুরে গৃহবধূকে হত্যা ও পুত্রবধূকে জখম করে টাকা ও স্বর্ণ লুট

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

গাজীপুরে গৃহবধূকে হত্যা ও পুত্রবধূকে জখম করে টাকা ও স্বর্ণ লুট

গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের আনিসুর রহমানের বাড়িতে হানা দিয়ে তার স্ত্রী আসমা আক্তার (৫০)কে শ্বাসরোধ করে হত্যা ও তার ছেলের স্ত্রী আরিফা আক্তার উর্মি (২২)কে মারধোর ও বেধে রেখে মারাত্মক জখম করা হয়েছে। আরিফারকে ভর্তি করা হয়েছে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে।

আনিসুর রহমান ও তার ছেলে শাকিব হোসেনের অভিযোগ, মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে তাদের বাড়িতে হানা দিয়ে ঘরে থাকা তিন লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্ত দল।

আনিসুর রহমান একটি এনজিওতে এবং তার ছেলে একটি স্কুলে নৈশ প্রহরীর চাকুরী করায় তারা দুজনেই রাতে বাড়ির বাইরে ছিলেন।

এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি (তদন্ত) নয়ন‌ কুমার কর জানান, ঘটনাটি ডাকাতি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।‌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট