মধ্যরাতে ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

মধ্যরাতে ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, কোটি টাকার ক্ষতি

সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৫ এপ্রিল) রাত ১২টার দিকে বিমানবন্দরটির সার্ভার রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আহত হয়েছেন সাতজন আনসার সদস্য।

এ সময় রুমের কাচ ভেঙে বিমানবন্দরের ফায়ার সার্ভিস, আনসার ও এপিবিএনের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। আগুনে অন্তত ৭ জন আনসার সদস্য আহত হয়েছেন।

ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে, এ ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ও ইমিগ্রেশন কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে দাবি ৭ এপিবিএন সিলেট এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফের।

বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সার্ভার রুমে আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে বিমানবন্দরের ফ্লাইট চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি, সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট