১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের (এমপি) নিয়ে আবারও ওয়াকআউট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সঙ্গে যুক্তিতর্কে জড়িয়ে পড়ার এক পর্যায়ে দলীয় ও জোটসঙ্গী এনসিপির এমপিদের নিয়ে ওয়াকআউট করেন বিরোধীদলীয় নেতা।
অধিবেশনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন’ আদেশের বিষয়ে যথাযথ প্রতিকার পাওয়া যায়নি এবং আইনমন্ত্রী কর্তৃক বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোট’ বা ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে দাবি করেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন যে, তাদের দাবির কোনো প্রতিকার পাওয়া যায়নি, যা দেশবাসীর রায়ের সঠিক মূল্যায়ন নয়।
তিনি আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট নোটিশকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য একটি মুলতবি প্রস্তাব সামনে আনা হয়েছে।
এসময় স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং বিরোধী দলকে শান্ত করতে বেশ কিছু যুক্তি তুলে ধরেন। তিনি বিরোধীদলীয় নেতাকে তার বক্তব্য শেষ করতে দেওয়ার অনুরোধ করেন এবং জানান যে সামনে আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচনার অপেক্ষায় আছে।
স্পিকার আশ্বাস দেন যে, ওই প্রস্তাব শুনলে বিরোধী দল তাদের প্রশ্নের উত্তর পেতে পারে এবং সেখানে মন খুলে কথা বলার সুযোগ থাকবে।
এসময় স্পিকার বারবার অনুরোধ করেন যেন তারা তাড়াহুড়ো করে ওয়াকআউট না করে প্রস্তাবটির ভাগ্য নির্ধারণ পর্যন্ত অপেক্ষা করেন। সবশেষে, যখন বিরোধী দল তাদের সিদ্ধান্তে অটল থাকে, তখন স্পিকার সংসদীয় রীতি অনুযায়ী তাদের ওয়াকআউট করার অধিকারকে স্বীকৃতি দিয়ে ধন্যবাদ জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D