১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

প্রবাস ডেস্ক : আগামী ২ এপ্রিল ফ্রান্স বিএনপির পক্ষ হতে ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রেজাউল করিম, আজিজুর রহমান, আব্দুল হাকিম ও মামুনুর রশিদের নেতৃত্বে জেনেভায় যাওয়ার কথা ছিল।
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির দাবী দাওয়া নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে, কিন্তু মন্ত্রী আগামীকাল সকালে রাস্ট্রের গুরুত্বপূর্ণ কাজে দেশে ফিরে যাচ্ছেন তাই নিজ হতে জুম মিটিংয়ে আলাপ-আলোচনা করতে ইচ্ছা প্রকাশ করলে ফ্রান্স প্রবাসীদের পক্ষ হতে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান চৌধুরী’র বক্তব্যের মাধ্যমে প্রবাসীদের দাবি দাওয়া তুলে ধরেন, দাবীর মধ্যে রয়েছে, ফ্রান্স-বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালু করা, প্রবাসীদের লাশ ফ্রি’তে দেশে নেওয়ার ব্যবস্থা করা’সহ ১২টি দাবি উপস্থাপন করা হয়, এবং মন্ত্রী আরিফুল হক চৌধুরী দাবি গুলোর প্রতি সম্মতি প্রকাশ করেন।
জুম মিটিংয়ে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রথম যুগ্ম-সম্পাদক, ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, লন্ডন প্রবাসী এমদাদ হোসেন টিপু।
তিনির মাধ্যমে উপস্থাপিত জোরালো দাবি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর হতে লন্ডন সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ও এনআইডি কার্ড পেতে ভোগান্তি দূর করার দাবি, গুরুত্বপূর্ণ কাঠামো’সহ ঢাকা- সিলেটের মহাসড়কের কাজ দ্রুত চালুর জোর দাবি জানান।
দীর্ঘ সময় মন্ত্রী- জুম মিটিংয়ে প্রবাসী নেতৃবৃন্দের সাথে কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসীদের এসব দাবি ও সংকট সমাধানের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেন প্রবাসীদের কষ্ট লাঘবে এবং তাদের সম্পদ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে।
জুম মিটিংয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশী ও সিলেট প্রবাসী’সহ জৈন্তা-গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জের ফ্রান্স বসবাসরত প্রবাসীর কাছে সালাম ও দোয়া পৌঁছে দেয়ার অনুরোধ জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D