১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৬

শহিদুল ইসলাম : বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের ৫৫তম উদযাপনকে স্মরণীয় করে রাখতে ২৯ মার্চ, রোববার ব্রিটেনের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। নর্দাম্পটন ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস চেম্বার ও নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ্যাম্পটনশায়ারের লর্ড-লেফটেন্যান্ট জেমস সন্ডার্স-ওয়াটসন।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়াটারসাইড ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি নর্দাম্পটন ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস চেম্বারের চেয়ার কাউন্সিলর নাজ ইসলাম এবং আমন্ত্রিত অতিথি নর্থ্যাম্পটনের মেয়র কাউন্সিলর জেন বার্চ, লর্ড রামি রেঞ্জার, মুক্তিযোদ্ধা এম এ মালেক খান এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি নর্থ্যাম্পটনশায়ারের লর্ড-লেফটেন্যান্ট জেমস সন্ডার্স-ওয়াটসন বলেন, “নর্দাম্পটন শহরে প্রায় ১৫ হাজার ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির বসবাস, ব্রিটেনের মূল ধারায় ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি অনেক অবদান রয়েছে। আজকে নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে এসে বাংলাদেশের স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে পতাকা উত্তোলণ করতে পেরে আমি সত্যি আনন্দিত।”
ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস চেম্বারের চেয়ার কাউন্সিলর নাজ ইসলাম বলেন
“বিগত ৫ বছর ধরে ব্রিটেনের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয় ও নর্দাম্পটন ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস চেম্বার যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি পালন করে আসছে। এই দিনটি আমাদের জন্য ঐতিহাসিক, নতুন প্রজন্মের বাংলাদেশীদের এবং আন্তর্জাতিক কমিউনিটির মানুষেকর কাছে আমরা আমাদের গৌরবগাঁথা গল্প বলার সুযোগ পাই এধরণের আয়োজনের মাধ্যমে”।
পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে আয়োজিত হয় মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও সম্মাননা বিতরণ অনুষ্ঠান। চলতি বছর স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে কমিউনিটিতে অবদানের জন্য ১৭ জন বিশিষ্ট নাগরিকের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।
সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইউরো ফুডসের স্বত্বাধিকারী সেলিম হোসেন এমবিই, সংগঠনের ভাইস চেয়ারম্যান টিপু রহমান, ট্রেজারার প্রিন্স সাদিক চৌধুরী, কাউন্সিলর তরুণ মিয়া, ইউসুফ রাজা চৌধুরী, মোহাম্মদ আলী, আবু মনসুর, আবদুস শহীদ, জামাল উদ্দিন, জিল্লা মিয়া, আক্তার হোসেনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভীর আহমেদের গ্রন্থনা ও পরিচালনায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘বাংলাদেশ: আ বার্থ অব আ নেশন’-এর মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ও গণহত্যার বিবরণ তুলে ধরা হয়।
আয়োজকরা জানিয়েছেন, আগামী দিনগুলোতে আরও বড় পরিসরে এই আয়োজনে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে সম্পৃক্ত করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D