১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৬
দেশের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে গুরুত্ব দিয়ে চতুর্থ শ্রেণি থেকে উচ্চপর্যায় পর্যন্ত খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম-এর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগটি ক্ষমতাসীন দলের নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে সাতটি খেলা দিয়ে এ কর্মসূচি শুরু করা হবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এতে আরও নতুন নতুন খেলা যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
শিক্ষার্থীদের সার্বিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে চায় সরকার। এ উদ্যোগের মাধ্যমে শিশুদের ডিজিটাল যন্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে মাঠভিত্তিক শারীরিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানো সম্ভব হবে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D