১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৬
বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনস্থ “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প” এর উদ্যোগে ৩ দিনব্যাপী প্রকল্প সমাপনী কর্মশালা ২৯ মার্চ (রবিবার) ঢাকায় প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (এলআরআই) সম্মেলন কক্ষে শুরু হয়েছে।
কর্মশালার উদ্বোধনী দিনে এলআরআই এর পরিচালক ড. মো: মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান।
কর্মশালার উদ্বোধনী দিনে “জীবন্ত গবাদি পশু থেকে এফএমডিভি (ক্ষুরা রোগের) ভাইরাস এবং এলএসডিভি (লাম্পি স্কিন ডিজিজ) দ্রুত সনাক্তকরণের জন্য ডায়াগনস্টিক কিট তৈরি এবং অভিযোজন” শীর্ষক ৩ বছর মেয়াদি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করা হয় ।
এ বিষয়ে প্রকল্পের প্রধান গবেষক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, এ প্রকল্পের মাধ্যমে গবাদি পশুর “খুরা রোগের” ভাইরাস ও এর টাইপসমূহ (ও এবং এ) নির্ণয় এবং “লাম্পি স্কিন ডিজিজ” এর উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী সিরাম তৈরি করা হয়েছে। এর ফলে কিটের মাধ্যমে অতি সহজেই এই সকল রোগের ভাইরাসসমূহ দ্রুত শনাক্তকরণের মাধ্যমে তার প্রতিরোধ করা সম্ভব হবে।
প্রকল্পের সহযোগী গবেষক বাকৃবি’র প্রফেসর ড. মো: আরিফুল ইসলাম বলেন,এই প্রকল্পের মাধ্যমে একজন ছাত্র ইতিমধ্যে এম এস ডিগ্রী সম্পন্ন করেছেন এবং একজন ছাত্রের পিএইচডি গবেষণা শেষ পর্যায়ে রয়েছে।
কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী বৃন্দ অংশগ্রহণ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D