১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৬
যুক্তরাজ্য প্রতিনিধি : লন্ডনে এক আবেগঘন পরিবেশে অকালপ্রয়াত সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের জীবন, কর্ম ও সাহসী সাংবাদিকতার স্মৃতিচারণে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘শেষান্ত’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। কালের কণ্ঠের যুক্তরাজ্য প্রতিনিধি নুরুল হক শিপু সম্পাদিত এই গ্রন্থটি সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় লন্ডন বাংলা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলের সভাপতি ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার ছুলুক আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ এমপি আয়ুব খান।
লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সাবুল মিয়া এবং রানার টিভি ইউকের ফাউন্ডার আ স ম মাসুম।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন ও মোহাম্মদ জুবায়ের, বর্তমান সভাপতি ব্যারিস্টার তারেক আহমদ, সিনিয়র সাংবাদিক রহমত আলী, মুস্তাক আলী বাবুল, বুলবুল হাসান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি আহাদ চৌধুরী বাবু, সাবেক সহসভাপতি ও এটিএন বাংলা ইউকের হেড অব নিউজ সাইম চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ সালেহ আহমদ, বর্তমান কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সাংবাদিক আফজাল হোসেন, জয়েন্ট ট্রেজারার মো. এখলাছুর রহমান পাককু, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহিন, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ, যমুনা টেলিভিশনের যুক্তরাজ্য প্রতিনিধি হেফাজুল করিম রকিব, সাংবাদিক রুমানা রাখি, লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য, মো. সরওয়ার হোসেন, সাহিদুর রহমান সুহেল, লোকমান আহমদ, এনামুল হক চৌধুরী, সপ্তাহিক পত্রিকার বিশেষ প্রতিবেদক হাসনাত চৌধুরী, বড়লেখা ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু রহমান প্রমুখ।
বক্তারা প্রয়াত সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের কর্মজীবন, সাহসিকতা এবং সাংবাদিকতার প্রতি তাঁর অগাধ নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে ‘শেষান্ত’ স্মারকগ্রন্থটি কায়সারুল ইসলাম সুমনের পরিবারের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। পরিবারের পক্ষে বইটি গ্রহণ করেন তাঁর বড় ভাই শাহীন।
স্মারকগ্রন্থের সম্পাদনার দায়িত্বে থাকা নুরুল হক শিপু বলেন, আমার সাংবাদিকতার দিকপাল উজ্জ্বল মেহেদী ও আ স ম মাসুম পাশে না থাকলে এতো দ্রুত বইটির কার্যক্রম সম্পন্ন সম্ভব হতো না। এছাড়া প্রকাশনায় পাশে থাকার জন্য ব্যবসায়ী সিআইপি কয়ছর আহমদ ও সাবুল মিয়ার কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করতেই হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D