বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ১১ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ১১ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

সফিকুল আলম দোলন, পঞ্চগড় : পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভূটানের সাথে টানা ১১ দিন সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ থেকে জানা গেছে, গত ১০ মার্চ বন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) থেকে আগামী ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সাথে ঈদের ছুটি শেষে ২৮ মার্চ শনিবার থেকে যথারীতি কার্যক্রম পুনরায় চালু করা হবে ।

তবে এসময়ে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট