৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মে ২৯, ২০১৭
আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ ও রাজনীতির ইতিহাস থেকে জিয়াউর রহমানকে সরিয়ে দিতে চায় বলে অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সময় তারা পালিয়ে গিয়েছিল, আর জিয়াউর রহমান যুদ্ধ করেছেন। এ সরকার সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। দেশে গণতন্ত্রের পরিবর্তে একনায়কতন্ত্র চালু করেছে।
দেশের প্রবৃদ্ধির নামে মিথ্যাচার করা হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষের কোনো উন্নতি হয়নি। প্রবৃদ্ধির হচ্ছে আওয়ামী লীগ নেতানেত্রীদের, এই সরকারের মন্ত্রীদের। তারা কোটি কোটি টাকা বিভিন্নখাত থেকে লুটপাট করে বিদেশে পাচার করছে।তিনি বলেন, নতুন ধনীরা সকলেই মালয়েশিয়া, সিঙ্গাপুরে বাড়ি তৈরি করছে। আজকে প্রবৃদ্ধির নামে জনগণকে বোকা বানানো হচ্ছে। বোকা বানানোর মূল বিষয় হচ্ছে পরিসংখ্যানকে বাড়িয়ে তারা জনগণকে বিভ্রান্তি করছে। দেশের অর্থনীতির কোনোটাই ঠিক নেই। অর্থনীতির উন্নয়নের কথা বলে জনগণকে প্রতারিত করছে বলেও অভিযোগ করেন তিনি।
ফখরুল বলেন, খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের নামের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তাহলেই বিএনপি নির্বাচনে অংশ নিবে। আপনার সবাই বাইরে থেকে মহা আনন্দে নির্বাচন করবেন আর আমরা কারাগারে থেকে অথবা আদালতের বারান্দায় দাঁড়িয়ে থেকে আমরা শুধু দেখবো। সেটা হবে না। সে ধরনের নির্বাচন এদেশে হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এসময় আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D