১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬
মো. কামরুজ্জামান, নেত্রকোনা : নেত্রকোনায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন এ প্রকল্পের অংশ হিসেবে বুধবার (১১ মার্চ) সকালে নেত্রকোনা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বড় কাইলাটি গ্রামে উন্নত জাতের ক্যাপসিকাম চাষ বিষয়ক এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মুখশেদুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনুমা নওরিন, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা রাখী পোদ্দার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উচ্ছাস পাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সানজিদা হামিমসহ প্রায় ১৫০ জন কৃষক।
মাঠ দিবসে কৃষকদের উন্নত জাতের ক্যাপসিকাম চাষ পদ্ধতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধি বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের মসলাজাতীয় ফসল চাষ করলে কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে নাস্তা ও ভাতা প্রদান করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D