১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬
ইরানে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের আরও দুটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত হয়েছে। এর ফলে চলমান যুদ্ধে দেশটির মোট ড্রোন ক্ষতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১টিতে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানের সময় এই দুটি ড্রোন হারায় যুক্তরাষ্ট্র।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাতে মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে আটজন হয়েছে। কুয়েতে ৬ মার্চ আহত হওয়া এক ন্যাশনাল গার্ড সেনা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা থাকলেও তা ধীরে ধীরে বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে।
এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে ইরাক, লেবানন, সিরিয়া এবং উপসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D