১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ সহজ করতে শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংস্থাটি আগামী ১৩ এপ্রিল থেকে শারজাহ এবং ১৪ এপ্রিল থেকে আবুধাবি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করবে।
জানা গেছে, ১৩ এপ্রিল থেকে সপ্তাহে চারদিন- শুক্র, রবি, মঙ্গল ও বুধবার- ঢাকা থেকে শারজাহ রুটে ফ্লাইট পরিচালিত হবে। অন্যদিকে ১৪ এপ্রিল থেকে সপ্তাহে তিনদিন- শনি, সোম ও বৃহস্পতিবার- ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট চলবে। এছাড়া প্রতি সোমবার চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট ছেড়ে যাবে।
ফ্লাইট সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টা ৪৫ মিনিটে শারজাহর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং শারজাহ থেকে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফিরবে।
আবুধাবি রুটে ঢাকা থেকে শনিবার ও বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে এবং সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাবে, যা চট্টগ্রাম হয়ে আবুধাবি পৌঁছাবে। সোমবার চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৫০ মিনিটে আবুধাবির উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং আবুধাবি থেকে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফিরবে।
এই দুই রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে ৪৩৬ আসনের তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০ এবং ১৮৯ আসনের নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে।
এদিকে প্রতিদিন ঢাকা থেকে দুবাই রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্য জেদ্দা, রিয়াদ ও মাস্কাট রুটেও নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। খুব শিগগিরই ঢাকা থেকে দোহা রুটেও পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D