১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬
চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। মুখোমুখি এ সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে বাসটি। আর ছিটকে সড়কের একটি গাছে সজোরে ধাক্কা খেয়েছে মোটরসাইকেলটি। এতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরও ৪ জন। নিহতরা মোটরসাইকেল আরোহি।
সোমবার (৯ মার্চ) বিকেলে খাগড়াছড়ি-ফটিকছড়ি সড়কের পাইন্দং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফটিকছড়ির পাইন্দং এলাকায় ফেলাগাজি নামক স্থানে বিপরীত দিক থেকে ধাবমান একটি দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পড়ে যায়। মোটরসাইকেলটি গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।
হতাহতদের উদ্ধার করে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় জনতা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
পরে ফটিকছড়ি থেকে গুরতর আহত বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D