হাওয়া ভবন থেকেই শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, মে ২৮, ২০১৭

হাওয়া ভবন থেকেই শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল : ওবায়দুল কাদের

Manual3 Ad Code

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির ঘটনায় বিএনপি নেতাদের সমালোচনার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ওই ভবন থেকেই অতীতে আওয়ামী লীগ সভানেত্রীকে হত্যার ষড়যন্ত্রসহ নানা পরিকল্পনা করা হয়েছিলো। সেগুলো এখন খুঁচিয়ে না তোলাই হবে বিএনপির জন্য মঙ্গলজনক।’

রবিবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে মহাসড়ক পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

তিনি আরো বলেন, বিএনপি জমানার ন্যায় এখন আর হাওয়া ভবন নয়, দেশ পরিচালনা করছে শেখ হাসিনার নেতৃত্বে শক্তিশালী নির্বাচিত সরকার।

Manual7 Ad Code

বিএনপির ভিশন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোমধ্যে তারা ভিশনের চমক দেখাতে শুরু করেছে। এখন নেতারা ঢাকার বাইরে গেলেই নিজেরা মারামারি করছে দেখাতে শুরু করেছে ভিশনের চমক।

কয়লা খনি দুর্নীতি মামলা নিয়ে খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজে উচ্চ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাদের বলেন, বেগম জিয়া নানা অজুহাতে বিচার ব্যবস্থাকে এড়িয়ে চলতে চাইছেন। এখন আদালত ও বিচার ব্যবস্থা স্বাধীন বলেই কেবল খালেদা জিয়াই নয়, আওয়ামী লীগের অনেক নেতা ও এমপি পুরনো মামলায় সাজাপ্রাপ্ত হচ্ছেন।

এ ছাড়াও সমালোচনার মুখে বিমানবন্দর সড়কে সৌন্দর্যবধনে বনসাই আর না লাগানোর সিদ্ধান্তের কথাও জানান মন্ত্রী।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code