১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় নারীশক্তি’।
রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ডিআরইউ কার্যালয়ে সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির নারী নেত্রীরা।
দেশে নারীদের অধিকার নিশ্চিতে সাবেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে মুখ্য সংগঠক ও মনিরা শারমিনকে আহ্বায়ক করে জাতীয় নারীশক্তি সংগঠনের আত্মপ্রকাশ করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘নারীবান্ধব পরিবেশ না থাকায় জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নারীরা সক্রিয় হতে পারেননি।’ এনসিপির সহযোগী সংগঠন হলেও জাতীয় নারীশক্তি স্বাধীনভাবে কাজ করবে বলে জানান তিনি।
এ সময় ফরিদা আখতার বলেন, নারীশক্তি নারীদের রাজনৈতিক অবস্থানের পথ তৈরি করার পাশাপাশি জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ব্যক্তিগত সম্পর্কের জেরে কাওকে না বসিয়ে যোগ্য নারীদের বসানোর অনুরোধ জানাই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D