গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান

গাজীপুরের টঙ্গীতে একটি মার্কেটে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় কেমিক্যাল, পর্দা, সাইকেল, হার্ডওয়ার এবং ইলেকট্রনিক্সের দোকান সহ ১৫টি দোকান পুড়ে যায়।

খবর পেয়ে টঙ্গী ও উত্তরার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস বিভাগ জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত পৌঁনে বারোটার দিকে টঙ্গী বাজার এলাকার ‎আনারকলি রোডের মা ছফুরেন্নেছা
মার্কেটে আগুন লাগে। আগুনের কুন্ডলী দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ও উত্তরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ১৫টি দোকানের বিভিন্ন ধরনের মালামাল পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট