১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে মঙ্গলবার (৩ মার্চ)। এদিন ১৩ মার্চের টিকিট পাওয়া যাবে।
এছাড়া বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী- ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে পরবর্তীতে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্ত:নগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্ত:নগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D