১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬
পবিত্র রমজান মাসের পরেই স্থানীয় সরকার পর্যায়ের সিটি করপোরেশন নির্বাচন হবে বলে আশা করছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, ‘আশা করছি, শিগগিরই অর্থাৎ রমজান মাসের পরপরই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আমাদের উপনির্বাচন ও নির্বাচন রয়েছে, সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে। সেগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হবে।’
রোববার (১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) বাৎসরিক সাধারণ সভায় (এজিএম) এসব কথা বলেন আব্দুর রহমানেল মাছউদ।
স্থানীয় সরকার নির্বাচনে সারা বছর বা একাধিক বছর নির্বাচন কমিশন ব্যস্ত থাকবে উল্লেখ করে ইসি মাছউদ বলেন, ‘নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করার জন্য দায়বদ্ধ। (নির্বাচনী) আইন কী হবে সেটার দায় কিন্তু নির্বাচন কমিশনের ওপর না। আইন করবে সংসদ, সংসদ যে যেকোনো নির্বাচন সংক্রান্ত যে আইন করবে, সেই আইন অনুযায়ী সুষ্ঠু গ্রহণযোগ্য এবং ভালো নির্বাচন করার জন্য নির্বাচনের দায়বদ্ধ।’
কমিশনের চলমান উপনির্বাচন নিয়ে ইসির তৎপরতার কথা জানিয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে বলেও জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
এ সময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করে সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D