সারাদেশে তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সারাদেশে তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

বসন্তের শুরু থেকে সারা দেশে বাড়ছে তাপমাত্রা। আজ ও আগামীকাল ২৭ ফেব্রুয়ারি সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ২৭ ফেব্রুয়ারিও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে ২৮ ফেব্রুয়ারি রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ১ মার্চ দিন এবং রাতে দুই বেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন ২ মার্চ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এই পাঁচ দিনে বৃষ্টির কোনো বার্তা পূর্বাভাসে দেওয়া হয়নি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট