ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মো. মহিউদ্দিন শেখ (৫৯) নামের এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে পৌর শহরের শিলাসী কাদের কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন শেখ পৌরসভার শিলাসী এলাকার বাসিন্দা। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।

তিনি বলেন, যোহরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন মহিউদ্দিন শেখ। দুপুর আড়াইটার দিকে শিলাসী কাদের কমিউনিটি সেন্টারের সামনে পর্যন্ত এসে রেললাইন পারাপার হচ্ছিলেন। এসময় জামালপুরের দেওয়ানগঞ্জগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট