১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, মে ২২, ২০১৭
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় স্কুল পড়ুয়া শিশুদের দিয়ে চলছে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী (ইজিপিপি’র আওতায় ২য় পর্যায়ের) ৪০ দিনের কাজ। ফলে স্কুলমুখী শিক্ষার্থীরা বই-খাতা ফেলে রাস্তাা সংস্কারের জন্য এখন মাথায় মাটির ডালি বইছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান হাফিজ জানান, উপজেলায় মোট কার্ডধারীর সংখ্যা তিন হাজার ২১৫ জন। শিশুদের দিয়ে কাজ করার নিয়ম নাই। কোন জনপ্রতিনিধি এমন কাজ করলে ইউএনও স্যার অবশ্যই ব্যবস্থা নিবেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে কাঁঠালী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে গেলে কাঁঠালী এসসি উচ্চ বিদ্যালয়ের অধ্যায়নরত ৮ম শ্রেণীর ক শাখা রোল নং ২৪ তসরিফা, ৬ষ্ঠ শ্রেণী খ শাখা রোল নং ৩৭ রেজাউল মাটির ডালি মাথায় নিয়ে রাস্তা সংস্কারের কাজ করছে। তসরিফার মা কার্ডধারী আসমা বেগম ডায়রিয়ায় আক্রান্ত ও রেজাউলের মা কার্ডধারী রফিকা বেগম জ্বরে ভূগছে বলে জানান এই দুই শিশু। এমন শিশু শ্রমের দৃশ্য প্রায় গোটা উপজেলায় বিরাজ করছে। শুধু তাই নয় জনপ্রতিনিধিরা এসব শ্রমিক দিয়ে বোরো ধান কাটছে, ভুট্টা ছিড়তে কাজে লাগাচ্ছে এমনও অভিযোগ আছে।
কাঁঠালী ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল আজিজ বলেন, এই দুই শিশুর মা অসুস্থের কথা বললে আমি তাদের কাজে লাগাই। কারণ, কাজ তো আর বন্ধ রাখা যাবেনা।
এবিষয়ে কাঁঠালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন তুহিন বলেন, শিশুদেরকে যে কাজে লাগিয়েছে তাকে বলেন। এ নিয়ে আমার সাথে কথা বলার দরকার নাই।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহম্মদ রাশেদুল হক প্রধান জানান, এবিষয়ে আগে জানা ছিলনা। তবে সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D