১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, মে ২১, ২০১৭
নরসিংদীর শহরতলির গাবতলী উত্তরপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটির ভেতরে অবস্থান করা যুবকদের সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের যোগাযোগ হয়েছে। তাঁরা আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন।
আজ রোববার সকালে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
মুফতি মাহমুদ জানান, বাড়ির ভেতরে থাকা যুবকরা আত্মসমপর্ণ করতে চেয়েছেন। তাঁরা আত্মসমপর্ণ করার পর র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল পরবর্তী পদক্ষেপ নেবে।
জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল শনিবার বিকেল থেকে গাবতলী উত্তরপাড়া এলাকার বাড়িটি ঘিরে রাখে র্যাব-১১-এর একটি দল। সেখানে পুলিশ সদস্যরাও আছেন।
স্থানীয় লোকজন জানান, ঘেরাও করা ওই বাড়ির মালিকের নাম মঈন উদ্দিন ওরফে মঈন আহমেদ। তিনি দুবাইয়ে থাকেন। বাড়িটিতে তাঁর পরিবারের কেউ থাকেন না।
র্যাব মঈনের ছোট ভাই জাকারিয়াকে আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনে এলাকায় ১৪৪ ধারা জারি করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, মঈন উদ্দিনের বাড়ির কাছে নরসিংদী জামেয়া কাশেমিয়া মাদ্রাসা। সালাউদ্দিন নামের ওই মাদ্রাসার কামিল শ্রেণির একজন ছাত্র পরিচয় দিয়ে চলতি মাসের ৩ তারিখ মঈন উদ্দিনের বাড়িটি ভাড়া নেন। এরপর ওই বাড়িতে সালাউদ্দিন চার থেকে পাঁচজন নিয়ে বসবাস করে আসছেন।
র্যাবের ধারণা, তাঁরা জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। ওই বাড়িতে অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানের নেতৃত্বে র্যাব সদস্যরা এ অভিযানে অংশ নেন। তার আগে জঙ্গি আত্মগোপন করেছে—এমন সংবাদের ভিত্তিতে সম্প্রতি নরসিংদীর শেখেরচর, মাধবদীর টাটাপাড়া, বিরামপুরসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের এই অভিযানে জেলা গোয়েদা ও সদর থানার পুলিশ অংশ নিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D