২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬
বহুল প্রতীক্ষার পর আগামীকাল বৃহস্পতিবার স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত নতুন বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন যুক্তরাজ্য যুবদল নেতা নুরুল আলী রিপন। তারেক রহমানের দেশ গঠনের পরিকল্পনা ও নির্বাচনকে সামনে রেখে দেশে প্রত্যাবর্তন করছেন যুবদল নেতা নুরুল আলী রিপন। তিনি স্বৈরাচার শেখ হাসিনা আমলে ১৭ বৎসর যুক্তরাজ্য বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইউরোপের বিভিন্ন শহরের রাজপথ প্রকম্পিত করে রেখেছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে। তিনি একাধারে একজন অনলাইন এক্টিভিস্ট তার নিজস্ব অনলাইন চ্যানেল ‘ভিন্নমত ভিন্নপথ’র মাধ্যমে বহির্বিশ্বে স্বৈরাচার শেখ হাসিনার অপকর্ম এবং সরকার বিরোধী আন্দোলন কর্মসূচি গুলি তার চ্যানেলের মাধ্যমে তুলে ধরে আলোড়ন সৃষ্টি করেছিলেন। গণতন্ত্রের উত্তরণের লড়াই সংগ্রামে যিনি ছিলেন জাতীয়তাবাদী পরিবারের এক বলিষ্ঠ কন্ঠস্বর। নুরুল আলী রিপন যুক্তরাজ্য যুবদলের বারবার নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক পাশাপাশি তার জাতীয়তাবাদী অনলাইন প্লাটফর্ম ভিন্নমত ভিন্নপথ অনলাইন মিডিয়ার মাধ্যমে ছাত্র-জনতার আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখে ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D