১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মে ২০, ২০১৭
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। প্রাপ্তিশূন্য এই তল্লাশিতে কিছুই মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত তল্লাশি চালায় পুলিশের একট দল। এদিকে তল্লাশির খবর পেয়ে সাড়ে ৯টার দিকে চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তাকে নিয়ে তিনি কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু নিশ্চিত করেছেন। এর আগে সকালে হঠাৎ করে কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়। এরপর সকাল সাড়ে ৭টার দিকে তারা কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি শুরু করে।
তল্লাশি শুরুর আগে পুলিশ কার্যালয়ে থাকা ব্যক্তিদের মোবাইল নিয়ে নেয়। তল্লাশির সময়ে কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। গণমাধ্যমকর্মী থেকে শুরু করে কাউকে কার্যালয়ে যেতে দেয়া হচ্ছে না।পুলিশ বলছে আদালতের নির্দেশে আমরা কিছু বিষয়ে জানতে এ তল্লাশি চালাই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D