সিলেটে চালু হচ্ছে বিসিবির আঞ্চলিক অফিস

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৬

সিলেটে চালু হচ্ছে বিসিবির আঞ্চলিক অফিস

Manual1 Ad Code

তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন ও পরিকল্পনা পৌঁছে দিতে প্রথমবারের মতো দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক শাখা অফিস চালু করতে যাচ্ছে বিসিবি।

Manual6 Ad Code

শনিবার (৩ জানুয়ারি) সিলেটে প্রথম আঞ্চলিক অফিস উদ্বোধন করার কথা রয়েছে।

পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে বিভাগীয় শহর চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও অন্যান্য বিভাগেও একইভাবে বিসিবির অফিস খোলা হবে।

Manual8 Ad Code

বোর্ডের একটি সূত্র জানায়, আঞ্চলিক কার্যালয়গুলোকে ‘অ্যাসোসিয়েশন’ নামে নয়, নির্দিষ্ট বিভাগের নামেই পরিচালনা করা হবে। নাম হতে পারে-বিসিবি সিলেট, বিসিবি চট্টগ্রাম। প্রতিটি অফিসে একজন প্রধান থাকবেন, যার নেতৃত্বে চলবে সব কার্যক্রম।

Manual8 Ad Code

তাদের জন্য আলাদা অর্গানোগ্রাম ও স্টাফ কাঠামো থাকবে। এছাড়া আঞ্চলিক অফিসপ্রধান নিয়োগে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আবেদন আহ্বান করা হবে, যাতে যোগ্য ও দক্ষ ব্যক্তিরা দায়িত্ব পান।

ক্রিকেটের অন্যান্য দেশের মধ্যে ভারতের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কিংবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ টেস্ট খেলুড়ে দেশগুলোর মতো আঞ্চলিক ব্যবস্থাপনা গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বিসিবির কর্মকর্তারা মনে করছেন,তৃণমূল পর্যায়ে ক্রিকেট ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।


 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code