২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, মে ১৬, ২০১৭
কুমিল্লা : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ তাদের ক্ষমতা চিরস্থায়ী করার যতো চেষ্টাই করুক না কেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে।
সোমবার বিকেলে কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির তৃণমূল পর্যায়ের সকল স্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদু বলেন, শেখ হাসিনার সরকার ভারতকে অনেক কিছু দিয়েছে। এ সরকার ক্ষমতায় থাকার জন্য এখন সব কিছুই করছে। কিন্তু সময় ঘনিয়ে এসেছে ভারত-ই আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দেবে।
তিনি আরো বলেন, এখন একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে। মাসের পর মাস তাকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে এর সমুচিত জবাব দেয়া হবে।বিএনপির এই নেতা বলেন, দলের কেন্দ্র থেকে যে নির্দেশনা দেয়া হবে সেই মোতাবেক আগামী আন্দোলন-সংগ্রামে যারা মাঠে থাকবে তাদের মূল্যায়ন করা হবে। আন্দোলনের নামে ফটোসেশনে যারা ব্যস্ত থাকে তারা দলে কোনো মূল্যায়ন আশা করবেন না।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপি দলীয় সাবেক এমপি অধ্যক্ষ মো. ইউনুছ, জাকারিয়া তাহের সুমন, কর্নেল (অব.) আনোয়ারুল আজিম, আবদুল গফুর ভূঁইয়া, মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর-রশিদ ইয়াছিন, কুমিল্লা সিটি মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক সাক্কু, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D