সৌদি আরব সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের তরুণ নিহত

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

সৌদি আরব সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের তরুণ নিহত

বিয়ের এক মাসের মাথায় জীবিকার তাগিদে সৌদি আরবের রাজধানী রিয়াদে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হবিগঞ্জের আব্দুল মোহিত রাজন (৩০)। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গত রোববার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে রিয়াদের ইয়াসমিন এলাকার একটি সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি লরির চাপায় ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ লরিচালককে গ্রেফতার করেছে।

নিহত রাজন হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের আনন্দপুর গ্রামের নূর মিয়ার ছেলে। তিনি ২০২৪ সালের জুলাইয়ে বিয়ে করেন। পরে ২১ আগস্ট জীবিকার সন্ধানে সৌদি আরবে যান।

গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সোমবার (২২ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে সেখানে থাকা তার সহকর্মীরা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট