১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৭
বিএনপিকে সত্য কথা বলতে হবে। পুতু পুতু করে কোনো সিদ্ধান্ত হবে না। এসব সেমিনার দিয়ে কোনো কাজ হবে না। নিজের শক্তি খুঁজে বের করতে হবে, রাস্তায় নামতে হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ফোরাম নামে বিএনপিপন্থী একটি সংগঠন আয়োজিত ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন : নির্বাচন সহায়ক সরকার : সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সিদ্ধান্ত বিএনপিকে নিতে হবে। বেশিরভাগ ভূমিকা বিএনপির লাগবে। নির্বাচনকালীন সহায়ক সরকার বলেন আর যাই বলেন রূপরেখা আপনাদেরকে (বিএনপি) দিতে হবে। লড়াইয়েও থাকতে হবে আবার সমঝোতার কথা বলতে হবে।’
মান্না বলেন, ‘এখন কি আপনারা আন্দোলন করবেন নাকি সমঝোতা করবেন সেটাও আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি সহায়ক সরকারের কথা বলেন, তাহলে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীকে বাদ দিতে পারবেন না। তাই আন্দোলন ও সমঝোতা দুটো নিয়েই ভাবতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D